কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

বিনোদন ডেস্ক

বিনোদন

ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড

2026-04-26T17:42:49+00:00
2026-04-26T17:42:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৬৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী তিনি। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জিসুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড, ভিনসেন্ট এলবাজসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকা। আয়োজকরা জানান, সংগীত ও অভিনয়- দুই ক্ষেত্রেই তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার ঘোষণার পর, কান সিরিজের শেয়ার করা একটি ভিডিওতে জিসুকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজের নানা দিক অন্বেষণ করে চলেছেন এবং এই ধরনের একটি পুরস্কার পাওয়া তার জন্য অনেক বড় একটি ব্যাপার। এই যাত্রাপথে অনেক কিছু শিখেছি এবং বহু মানুষের সমর্থন পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কাজের ক্ষেত্রে, সম্প্রতি নেটফ্লিক্সের রোমান্টিক ড্রামাসিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’-এ অভিনয় করেছেন জিসু। এতে তিনি মি-রায়ে চরিত্রে অভিনয় করেন, যিনি ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক ভিন্ন জগতে আশ্রয় খোঁজেন। এদিকে সংগীত জগতেও ব্যস্ত সময় পার করছেন জিসু। ব্যান্ডমেট জেনি, রোজ ও লিসাকে নিয়ে সম্প্রতি ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর শেষ করেছে ব্ল্যাকপিঙ্ক। সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে জিসুর এই অর্জন কে-পপের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ এগিয়ে নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy