হাবিপ্রবিতে বিদ্যুৎ বিভ্রাটে চলমান পরীক্ষা মাঝপথেই বাতিল

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কৃষি অনুষদের ফাইনাল পরীক্ষা মাঝপথে বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

2026-04-26T17:59:29+00:00
2026-04-26T17:59:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবিতে বিদ্যুৎ বিভ্রাটে চলমান পরীক্ষা মাঝপথেই বাতিল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৯১)
হাবিপ্রবিতে বিদ্যুৎ বিভ্রাটে চলমান পরীক্ষা মাঝপথেই বাতিল
X

হাবিপ্রবিতে বিদ্যুৎ বিভ্রাটে চলমান পরীক্ষা মাঝপথেই বাতিল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর ফাইনাল পরীক্ষা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাঝপথেই বাতিল করা হয়েছে।  

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া পরীক্ষাটি শেষ হওয়ার কথা ছিল বিকেল ৩টা ৩০ মিনিটে। তবে পরীক্ষা শুরুর আধা ঘন্টার মাথায় প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বিদ্যুৎ চলে যায়। প্রায় আধা ঘন্টা অন্ধকারে বসে থাকার পর পুনরায় পরীক্ষা শুরু হলেও কিছুক্ষণ পর আবারও বিদ্যুৎ চলে যায়। এবার প্রায় ৪০ মিনিট আলোবিহীন অবস্থায় শিক্ষার্থীরা বসে থাকেন। পরীক্ষাকেন্দ্রে আলোর কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় নির্ধারিত সময়ে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষা ঈদের পর নেওয়া হবে বলে জানানো হয়েছে।  

পরীক্ষা বাতিলের ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এক শিক্ষার্থী বলেন, “মোবাইলের ফ্লাশলাইট বা মোমবাতি জ্বালিয়ে হলেও আমরা পরীক্ষা দিতে রাজি ছিলাম। তবে পরীক্ষার বাতিলের এ সিদ্ধান্ত আমাদের জন্য দুঃখজনক।”  

কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর জানান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘসময় ডিউটিতে থাকতে না চাওয়ায় পরীক্ষা বাতিল করা হয়েছে। বিকল্প ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কৃষি অনুষদের একটি ব্যাচে প্রায় ৩শ শিক্ষার্থী থাকায় এবং অন্য শ্রেণীকক্ষে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় তা সম্ভব হয়নি।  





  বিষয়:   হাবিপ্রবি পরীক্ষা বাতিল  বিদ্যুৎ বিভ্রাট বিশ্ববিদ্যালয়  কৃষি অনুষদ পরীক্ষা  দিনাজপুর বিশ্ববিদ্যালয় খবর  শিক্ষার্থী ক্ষোভ  বাংলাদেশ শিক্ষা সংবাদ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy