কালিয়ায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার নয়নপুর গ্রামে পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার

2026-04-27T14:18:35+00:00
2026-04-27T14:18:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ৭২)
কালিয়ায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
X

কালিয়ায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নয়নপুর গ্রামে পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার নয়নপুর গ্রামের মাঠে এ  প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটি বীজ উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ ফলনশীল ধানের জাত ‘ব্রি ধান-১০৮’ এর প্রদর্শনী করা হয়।  এই জাতটি মিনিকেট টাইপের প্রিমিয়াম কোয়ালিটির ধান, যা স্বল্প সময়ে অধিক ফলন দিতে সক্ষম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকদের জানানো হয়, ব্রি ধান-১০৮ বিঘা প্রতি প্রায় ২৮-৩০ মন পর্যন্ত ফলন দিতে পারে, যা কৃষকদের জন্য লাভজনক ও সম্ভাবনাময়। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে সরাসরি প্রশিক্ষণ ও প্রদর্শনী তাদের নতুন জাত ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা দেয়, যা ভবিষ্যতে উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠান  অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শ প্রদান করা হয় এবং নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy