অবশেষে কিছুটা স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই সময় তীব্র বিতর্কের কেন্দ্রে

2026-04-27T15:56:39+00:00
2026-04-27T15:56:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবশেষে কিছুটা স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৬৫)
রিয়া চক্রবর্তী
X

রিয়া চক্রবর্তী

২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই সময় তীব্র বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তার পরিবারকেও। ২৭ দিন জেলজীবন পার করে খানিকটা আড়ালে চলে যান রিয়া। 

জীবনের কালো অধ্যায় কাটিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে মিলল স্বস্তির খবর। পঁচিশ সালেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় হওয়া মামলায় রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিককে ক্লিনচিট দিয়েছে সিবিআই। কিন্তু ঝুলে ছিল কিছু বিষয়।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, মাদক সংক্রান্ত তদন্তের জেরে ২০২০ সালে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করে। ফলে দীর্ঘদিন তাদের আর্থিক কার্যকলাপ কার্যত থমকে ছিল।

সম্প্রতি বিশেষ এনডিপিএস আদালতে আবেদন করেন তারা। এর প্রেক্ষিতে গত শনিবার এনডিপিএস আদালতের পক্ষ থেকে রিয়া ও শৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মুক্ত করার নির্দেশ দেন আদালত। ফলে দীর্ঘদিনের আর্থিক জটিলতা থেকে মুক্তি পেলেন রিয়া ও শৌভিক। রিয়ার আইনজীবীদের দাবি, নির্ধারিত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা দিক থেকে তদন্ত এগিয়েছে এবং একাধিক বিতর্ক সামনে এসেছে। সেই সময় রিয়া চক্রবর্তীকে ডাইনি বলেও উল্লেখ করেন অনেকে। দীর্ঘ বিতর্ক, অভিযোগ আর মানসিক চাপের পর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন রিয়া চক্রবর্তী ও তার পরিবার। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy