আবুল হায়াতের ঈদের নাটক ‘ভালোবেসেছিলাম’

বিনোদন রিপোর্ট

বিনোদন

রোজার ঈদে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াত বানিয়েছিলেন নাটক ‘সখিনা’। কোরবানির ঈদেও নাটক নির্মাণের জন্য আবুল

2026-04-27T16:32:29+00:00
2026-04-27T16:32:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবুল হায়াতের ঈদের নাটক ‘ভালোবেসেছিলাম’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৬২)
আবুল হায়াত
X

আবুল হায়াত

রোজার ঈদে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াত বানিয়েছিলেন নাটক ‘সখিনা’। কোরবানির ঈদেও নাটক নির্মাণের জন্য আবুল হায়াত বেছে নিয়েছেন রাবেয়া খাতুনের গল্প। আগামী ১ মে তিনি শুরু করবেন ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের নাটকের শুটিং।

পরিচালনার পাশাপাশি আবুল হায়াত নিজেও অভিনয় করবেন ভালোবেসেছিলাম নাটকে। এতে আরও থাকছেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম। দুই ঈদেই রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। অনেক আগে থেকে সাগরের চাওয়া আমি যেন প্রতি ঈদে তার মায়ের গল্প নিয়ে অন্তত একটি নাটক নির্মাণ করি।

তার এই চাওয়া আমার কাছেও ভীষণ ভালো লাগার। চাওয়াটা সাগরের হলেও আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি। এর মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে শুটিং করব।’

অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন আবুল হায়াত। ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এই নাটকের শুটিং শেষ করে ২৯ এপ্রিল তিনি শুরু করবেন মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ। এরপরই শুরু করবেন নিজের পরিচালিত ভালোবেসেছিলাম নাটকের শুটিং।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy