প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ৯১)

X
লিসবন মাতাবে জেমস, জুলাইয়ে বাংলা লাইভ কনসার্ট
ইউরোপের ঐতিহ্যবাহী শহর লিসবন-এ এবার গর্জে উঠবে বাংলার রক সঙ্গীত। ফাদোর বিষণ্ণ সুরের শহরে বাংলাদেশের নগরবাউল জেমস হাজির হচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ের টানকে নতুন করে জাগিয়ে তুলতে।
আগামী ২৬ জুলাই, লিসবনের জনপ্রিয় ভেন্যু Lisboa Ao Vivo-তে বিকেল ৫টা থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। অনুষ্ঠানে জেমস পরিবেশন করবেন তার শ্রোতাপ্রিয় কালজয়ী গানগুলো। ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
কাজা দো বাংলাদেশ' ও 'নোটিসিয়াস বাংলা'র যৌথ উদ্যোগে আয়োজিত 'হবে লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬।
রোববার সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমাস্থ 'লিটন'স টার্কিশ গ্রিল'-এ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কনসার্টের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য রাখা হয়েছে তিন ধরনের টিকিট- সাধারণ প্রবেশ মূল্য ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিট ১০০ ইউরো।