কেরানীগঞ্জে খাস জমি দখল উত্তেজনায় প্রশাসনের সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি খাস জমি দখল করে মসজিদ ও মন্দির নির্মাণের পাল্টাপাল্টি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার

2026-04-27T21:04:33+00:00
2026-04-27T21:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে খাস জমি দখল উত্তেজনায় প্রশাসনের সাইনবোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৯:৪২ পিএম  (ভিজিট : ১৮৬)
কেরানীগঞ্জে খাস জমি দখল উত্তেজনায় প্রশাসনের সাইনবোর্ড
X

কেরানীগঞ্জে খাস জমি দখল উত্তেজনায় প্রশাসনের সাইনবোর্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি খাস জমি দখল করে মসজিদ ও মন্দির নির্মাণের পাল্টাপাল্টি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিতর্কিত জমিটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।

অভিযানে অবৈধভাবে স্থাপিত সাইনবোর্ড অপসারণ করে অবৈধ স্থপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, ২০২৩ সনের ২০ ফেব্রুয়ারি শুভাঢ্যা মৌজার ৯১৩ নম্বর দাগের ১১৮ শতাংশ জমি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। এটি সরকারি সম্পত্তি। কেউ ধর্মীয় অনুভূতির আড়ালে বা প্রভাব খাটিয়ে এ জমি দখল করতে পারবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে দখলদাররা সরকারি সাইনবোর্ড সরিয়ে সেখানে মসজিদ নির্মাণের সাইনবোর্ড টানায়। একই জমিতে মন্দির নির্মাণের ঘোষণাও আসে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, জমিটি নিয়ে প্রভাবশালী একটি পক্ষ ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি হয়। এতে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা দেখা দেয়। খাস জমিতে দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। স্থানীয়রা আরও জানান, তার পেছনে প্রভাবশালী নেতা সামসুল হক লিটনের সংশ্লিষ্টতা রয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, গত শনিবার জমিটি পরিদর্শন করে আজ সোমবার নতুন করে সাইনবোর্ড টাঙিনো হয়। এবং জমির নথিপত্র যাচাই শেষে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন।

এদিকে স্থানীয়দের একটি অংশ বলছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে জমিটি স্থায়ীভাবে প্রশাসনের নজরে  আহ্বায়ন জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy