সৈয়দপুরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ১৮৫)

X
সেলাইমেশিন বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ১২৬টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ওই সেলাইমেশিন বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে ১০টি সেলাইমেশিন তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত ছিলেন।