ঈদগাঁওয়ে র‍্যালীর মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানে কক্সবাজারের ঈদগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী

2026-04-28T12:34:04+00:00
2026-04-28T12:34:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে র‍্যালীর মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৮৫)
ঈদগাঁওয়ে র‍্যালীর মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
X

ঈদগাঁওয়ে র‍্যালীর মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানে কক্সবাজারের ঈদগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‍্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষকে বিনামূল্যে সরকারি আইনি সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়। 

ঈদগাঁও উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ সহযোগিতায় ছিলেন 'কানাডা ভয়েসেস ফর চেঞ্জ প্রজেক্ট'। র‍্যালীতে খান ফাউন্ডেশন, পাল্স বাংলাদেশ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালী পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের বলেন, সাধারণ ও অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। মামলা-জট নিরসন এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা লিগ্যাল এইড কমিটির তৎপরতা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy