গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ মঙ্গলবার

2026-04-28T17:46:21+00:00
2026-04-28T17:46:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২৩৭)
জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১
X

জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান প্রতিপক্ষের সাথে ইউপি সদস্য জলিলের মারামারি চলাকালে লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলেই মারা যায়। 

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy