মেকআপ করার প্রয়োজন কখনো অনুভব করিনি : তাসনিয়া ফারিণ

বিনোদন রিপোর্ট

বিনোদন

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়ের সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমে সবসময় সরব তিনি।

2026-04-29T16:00:14+00:00
2026-04-29T16:00:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেকআপ করার প্রয়োজন কখনো অনুভব করিনি : তাসনিয়া ফারিণ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৪৪)
তাসনিয়া ফারিণ
X

তাসনিয়া ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়ের সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমে সবসময় সরব তিনি। 

রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুর চেয়ে ব্যক্তিগত ইস্যু নিয়েই বেশি কথা বলেন ফারিণ। এবার নিজের সাজসজ্জা ও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বললেন তিনি। শুরুতেই ছোটবেলার স্মৃতিচারণ করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ছোটবেলায় মেকআপ নিয়ে আমার তেমন কোনো আগ্রহের জায়গা ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে কখনো মায়ের লিপস্টিক ব্যবহার করতাম, এর বাইরে আমার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি আর পারফিউম। সত্যি বলতে, মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।’ অভিনয়ে কাজ শুরুর পর মেকআপ সম্পর্কে ধারণা হয়েছে তার। তবে বাইরে ঘুরতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাচারাল লুকে থাকতেই বেশি পছন্দ করেন বলেও জানান তিনি।

তিনি আরও লিখেছেন, ‘মেকআপ কী তা শিখেছি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর। সাধারণ লুক থেকে শুরু করে ড্রামাটিক লুকে হাজির হয়েছি। ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। তবে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি যখন একদম মেকআপ ছাড়া বা খুব হালকা মেকআপে থাকি। বাইরে ঘুরতে যাওয়া বা ভ্রমণের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমি ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করি।’

নিজের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দের বিষয় ধরতে পেরেছেন ফারিণ। ফলে মেকআপের জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। ফারিণ লিখেছেন, ‘কাজের জায়গায় এসে যেন সেই অনুভূতিটা বদলে যায়। নিখুঁত দেখানোর একটা চাপ থাকে, নিজেকে নির্দিষ্টভাবে উপস্থাপন করার একটা অদৃশ্য তাগিদ কাজ করে। আমি এখন ঠিক করেছি, এই চাপ থেকে বের হয়ে আসব।’

শেষে তিনি লিখেছেন, ‘এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব। নিজের সঙ্গে না মেলে এমন কিছু আর জোর করে করতে চাই না। আর হ্যাঁ, আমি শুধু মেকআপের কথাই বলছি না, এর বাইরেও অনেক কিছুই বোঝাতে চেয়েছি।’





  বিষয়:   তাসনিয়া ফারিণ  অভিনেত্রী  নাটক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy