জনসেবায় গতি আনতে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জনসেবা নিশ্চিতকরণ ও সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে একাধিক সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

2026-04-29T17:02:31+00:00
2026-04-29T17:02:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনসেবায় গতি আনতে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ১১৭)
জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন
X

জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন

জনসেবা নিশ্চিতকরণ ও সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে একাধিক সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি সলংগা থানা, ৮ নম্বর দেশীগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদ এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাড়াশের ইউএনও নুসরাত জাহান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দপ্তরগুলোর সেবার গতি, স্বচ্ছতা ও জনসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক বলেন, জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করে নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হয়ে জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার,দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সেলিম  রেজা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy