প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ৫৩)

X
৬৮ রাউন্ড গুলিসহ আটক ৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চলে এই অভিযান।
আটক ব্যক্তিরা হলেন, মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। এর মধ্যে একজন মুন্সীগঞ্জের। অন্যদের বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যে চালানো হয়েছে এই অভিযান। আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৬৮ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।