কালিয়াকৈরে সড়কের বেহাল দশা, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক এলাকার গাইবান্দা কাচাবাজার থেকে রহমত কারখানার ৬ নম্বর গেইট পর্যন্ত রাস্তার বেহালদশা যান ও

2026-04-30T18:25:39+00:00
2026-04-30T18:25:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে সড়কের বেহাল দশা, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ২২৮)
কালিয়াকৈরে সড়কের বেহাল দশা
X

কালিয়াকৈরে সড়কের বেহাল দশা

গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক এলাকার গাইবান্দা কাচাবাজার থেকে রহমত কারখানার ৬ নম্বর গেইট পর্যন্ত রাস্তার বেহালদশা যান ও জনচলাচলে চরম দূর্ভোগে পড়েছে এলাকার  স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় অর্ধলক্ষ এলাকাবসী।

বৃহস্পতিবার সরেজমিনে এলাকায় গিয়ে দেখাযায় মৌচাক ফুলবাড়িয়া সড়কের গাইবান্দা কাচাবাজার থেকে রহমত কারখানার ৬নম্বর গেইট পর্যন্ত রাস্তার আবাসিক এলাকার ভিতর দিয়ে একটি রাস্তা পুর্ব দিকে চলে গিয়েছে বাসাবাড়ির পয়নিষ্কাশনসহ নর্দমার পানিতে তলিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার উপর টয়লেটের পানি জমে আছে। এরই মধ্য দিয়ে যাতায়াত করছে মৌচাক আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ ওই এলাকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির কর্মরত হাজার হাজার শ্রমিক এবং বসবাসরত লোকজন।

মৌচাক আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী টুম্পা আক্তার জানান, তিনিসহ ওই  এলাকার শত পথচারী ঐ রাস্তায় জমে থাকা নোংরা পানির উপর দিয়ে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ মিল কারখানায় যাতায়াত করে থাকে। রাস্তা দিয়ে যাতায়াতের সময় টয়লেটযুক্ত নর্দমার পানি কাপড়ে লেগে কাপড় নষ্ট হয়ে যায়। এছাড়া এই পানির উপর দিয়ে যাতায়াতের কারণে অনেকের পায়ে  ঘা তৈরি হয়েছে। অনতি বিলম্বে রাস্তাটির ওপর মাটি ফেলে উঁচু করে ব্রিকস সলিংসহ মেরামত করে দেওয়ার জন্য সরকারি প্রতি দাবী জানান।

এছাড়া ওই এলাকার ভাড়াটিয়া জাহিদা আক্তার জানান আমরা প্রতিদিন মিলকারখানায় কাজ করতে যাই এই রাস্তার উপর দিয়ে এলাকার চেয়ারম্যান মেম্বারসহ কোন লোক এ রাস্তাটি মেরামতের জন্য কোন প্রকার কাজ করছে না আমাদের ছোট ছোট বাচ্চাদের পায়ে এ সমস্ত নর্দমার পানি লেগে শরীরের চামড়ায় ঘাসহ নষ্ট হয়ে যাচ্ছে। এই দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকার পরিবেশ খুবই নোংরা হয়ে গিয়েছে দুর্গন্ধে এলাকাবাসী বসবাস করতে পারছে না। আমরা চাই সরকার খুব দ্রুত এই রাস্তাটি মেরামত করে দিবে এতে এলাকাবাসী উপকৃত হবে।

ওই এলাকার অপর বাসিন্দা অজিত  সরকার জানান আমরা অনেক কষ্ট করে এলাকায় বসবাস করি। এলাকায় যাতয়াতের জন্য অন্যকোন রাস্তা না থাকার কারণে এই নোংরা পানির জমে থাকা রাস্তা দিয়েই বাধ্য হয়ে আমাদের চলাফেরা করতে হয়। এতে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি ‌ বহু লোকের কাছে এই বিষয়টি আমরা বলেছি কেউ কোন ব্যবস্থা করে দিতে পারছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের জোর দাবী তিনি যেন এই রাস্তাটি অতি দ্রুত মেরামত করে দিয়ে আমাদের জনদুর্ভোগ মুক্ত করেন।

এলাকার সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি ফারুক হোসেন জানান আমরা এই এলাকার জনসাধারণ অনেক অবহেলার মধ্যে রয়েছি দীর্ঘদিন হল এই রাস্তাটি অবহেলিত হয়ে আছে। এতে এলাকার লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমি উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি করছি তারা যেন রাস্তাটি দ্রুত মেরামত করে দেন জনগনের দুর্ভোগ লাগব করেন।

এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য ফখরুল মেম্বার জানান আমি এ বিষয়ে আমার চেয়ারম্যানসহ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে রাস্তাটি মেরামতের জন্য বলেছি তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু কাজ কিছুই হচ্ছে না। এলাকার হাজার হাজার শ্রমিকসহ বসবাসরত লোকজন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তার উপর জমে থাকা পানির উপর দিয়েই প্রতিদিন চলাচল করছে এতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা। আমি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করি তারা যেন দ্রুত এই রাস্তাটি মেরামত করে এলাকাবাসীর যাতায়াতের ব্যবস্থা করে দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy