চট্টগ্রাম উন্নয়ন ও সেবামূলক কাজ সমন্বয় কমিটির আহ্বায়ক চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের সব খাল ও পানি নিষ্কাশনের নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে সমন্বয়ের

2026-04-30T18:51:54+00:00
2026-04-30T18:51:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম উন্নয়ন ও সেবামূলক কাজ সমন্বয় কমিটির আহ্বায়ক চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৪৯)
চসিক মেয়র
X

চসিক মেয়র

চট্টগ্রাম নগরের সব খাল ও পানি নিষ্কাশনের নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে সমন্বয়ের জন্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।  

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে।

উপসচিব আশফিকুন নাহারের সই করা অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

কমিটির সদস্য করা হয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, চসিক প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বিভাগের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/ জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে। কমিটির সদস্যসচিব চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন; মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় সাধন করবেন।

কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবেন, সময়ে সময়ে সভা আহ্বানপূর্বক উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি ও সমন্বয় করবেন, চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যেকোনো বিষয় সময়ে সময়ে সরকারকে সুপারিশ করবেন এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর/সংস্থার সদস্যকে কো-অপ্ট করতে পারবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy