গাজীপুরে প্রতিবন্ধীদের মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি, নিয়োগপত্র বিতরণ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে বিশেষ পুনর্বাসন কর্মসূচি আওতায় ৫৯ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি ও চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার

2026-04-30T19:42:48+00:00
2026-04-30T19:42:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে প্রতিবন্ধীদের মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি, নিয়োগপত্র বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৫৩)
গাজীপুরে বিশেষ পুনর্বাসন কর্মসূচি
X

গাজীপুরে বিশেষ পুনর্বাসন কর্মসূচি

গাজীপুরে বিশেষ পুনর্বাসন কর্মসূচি আওতায় ৫৯ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি ও চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার মহানগরের টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদেরর মধ্যে  ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।

সমাজকল্যাণ সচিব ড. মো. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, যেসব প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তাদের আগে মৈত্রী শিল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষ ও কর্মপোযোগী করে গড়ে তোলা হয়েছে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিনামূল্যে কম্পিউটার সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন তিনি। 

এসময় উপকারভোগীরাও তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অভাব-অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy