পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন

2026-05-02T10:52:54+00:00
2026-05-02T10:52:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৫৩)
পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
X

পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩২৫০), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা উপজেলা শাখা, পত্নীতলা থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৫৬৫), পত্নীতলা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৫৯৫) সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলি পৃথক পৃথক ভাবে র‍্যালি শেষে স্ব-স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে । 

"সুস্থ শ্রমিক, কমঠ হাত, আসবে এবার নব প্রভাত" প্রতিপাদ্য নিয়ে র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মোফাসেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতের আমির আব্দুল মকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। 
অপর দিকে পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩২৫০) এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হীরেন কুমার মন্ডল, প্রধান শিক্ষক (অবঃ) স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সাহা, সহ সভাপতি রেজাউল ইসলাম কালু, কোষাধক্ষ আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, মনসুর আলী, নৌশাদ আলী, অভিলাষ কর্মকার প্রমূখ। দোয়া পরিচানা করেন মাওঃ খয়বর আলী ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এবাদেও অন্যান্য সংগঠন গুলো স্ব স্ব ভাবে কর্মসূচী পালন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy