প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নারী!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরের এক নারী প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। ওই নারী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের একটি

2026-05-02T13:05:21+00:00
2026-05-02T13:05:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নারী!
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ৪৯০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরের এক নারী প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। ওই নারী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের একটি কারখানায় চাকরি করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই নারী তার প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান।সেখানে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করা হয়। এরপর নুরুল হক, তার সহযোগী মালেক মিয়া এবং অজ্ঞাত এক ব্যক্তিসহ মোট তিনজন মিলে তাকে ধর্ষণ করেন।

সন্ধ্যার কিছু আগে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই নারী বাড়িতে ফিরলে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.সুমন সাংবাদিকদের জানান, ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুরের কোনো এক বাসায় ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় অভিযুক্ত নুরুল হক ও মালেক মিয়া নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অচেতন রয়েছেন। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy