পোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।আটকৃতরা হলেন মশিদপুর গ্রামের মৃত রাজেদ রায়ের ছেলে

2026-05-02T15:22:03+00:00
2026-05-02T15:22:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ৬৭)
পোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক
X

পোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

আটকৃতরা হলেন মশিদপুর গ্রামের মৃত রাজেদ রায়ের ছেলে শান্ত রায় (৩০) ও বাকইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে হাসান আলী (২৭)। 

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত ৯টায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় তার নেতৃত্বে এসআই (নি:) মাহাবুব আলম গোলাম কবির, এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সরাইগাছি-আড্ডা রোডের মশিদপুর হাটের মুখে পাঁকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা আটকৃতদের কাছ থেকে একটি ডিস্কভার মোটরসাইকেল ও ১টি লাল রংয়ের শপিং ব্যাগে রক্ষিত ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। 

উদ্ধারকৃত মাদকগুলির অনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত পুরাতন ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেলটির দাম আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। আটক মাদক ব্যবসায়ী দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং শনিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এছাড়াও মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy