প্রকাশ পেল শাকিব খানের রকস্টারের এনিমেটেড টিজার

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় বইছে পরিবর্তনের হাওয়া। কখনো রাজকুমার, কখনো তুফান আর এবার তিনি

2026-05-02T18:30:16+00:00
2026-05-02T18:30:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ পেল শাকিব খানের রকস্টারের এনিমেটেড টিজার
কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় বইছে পরিবর্তনের হাওয়া। কখনো রাজকুমার, কখনো তুফান আর এবার তিনি ধরা দিলেন একদমই ভিন্ন রূপে।

 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল মেগাস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল এনিমেটেড টিজার। ২ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ভক্তদের চমকে দেন শাকিব নিজেই। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল। মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পায়। 

প্রকাশিত টিজারটি শুরু হয় এক অপার্থিব ও রূপক আবহে। একটি সাদা পাখি নীল আকাশে ডানা মেলে উড়ছে, যা যেন এক মুক্ত প্রাণের প্রতিচ্ছবি। তবে মুহূর্তেই ছন্দপতন; প্রচণ্ড বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে আছড়ে পড়ে মাটিতে। পাখিটির পতনের সাথে সাথেই সিনেমার গল্প মোড় নেয় ফ্ল্যাশব্যাকে। পর্দায় ভেসে ওঠে এক ছোট্ট বালকের শৈশবের স্মৃতি আর তার চোখে বোনা এক বিশাল স্বপ্নের বুনন, বড় হয়ে সে হবে একজন কিংবদন্তি রকস্টার। 

এরপর টিজারের পরবর্তী অংশগুলোতে শাকিব খানকে দেখা যায়, জনবহুল কনসার্টে হাজারো ভক্তের চিৎকারের মাঝে গিটার হাতে দাঁড়িয়ে আছেন শাকিব। মুখে সিগারেট আর চোখে রোদচশমা। এদিকে সবশেষে এনিমেটেড দৃশ্যপটে একটি গাড়ির উপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় মেগাস্টারকে, যা তার চরিত্রের ড্যাশিং ও বোহেমিয়ান ইমেজকে ফুটিয়ে তুলেছে। 

উল্লেখ্য, শাকিব খানের এই ‘রকস্টার’ প্রজেক্টটি নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা চলছিল। আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আর এ নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটাই। গানের কথায় শোনা যায়, ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’। এরপরই আসে মোশন পোস্টার। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy