শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ মে) বিকালে আয়শা আইন উদ্দিন

2026-05-02T21:19:16+00:00
2026-05-02T21:19:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৪৯)
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
X

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মে) বিকালে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আলবেরুনী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ফুটবলপ্রেমি লোকজন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে ট্রাইবেকারে ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালক পর্যায়ে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy