প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৪২ পিএম (ভিজিট : ২৮৭)

X
ফাইল ছবি
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়।
শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মো. মোনায়েম খাঁন উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়া ছাড়াও তাকে সাংগঠনিক কার্যক্রমে পাওয়া যাচ্ছিল না। সার্বিক শৃঙ্খলা ভঙ্গের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।