প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ২৭২)

X
বিরামপুরে মাদক মামলায় একজনের ভ্রাম্যমানসহ আটক-৩
দিনাজপুরের বিরামপুরে মাদকসহ দুই যুবক এবং সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকারের নির্দেশনায় পুলিশের একটি দল ঢেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওত পাতে। এ সময় উত্তর কাটলা এলাকার মোতালেব হোসেনকে (৪০) তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পৃথক অভিযানে উপজেলার মোহনপুর এলাকা থেকে ৭ পিস ট্যাপেন্টাডলসহ রনি ইসলামকে (৩৫) আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া একই দিন উপজেলার জোতবানি ইউনিয়নের চাকুল গ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত তিনজনকে আজ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।