কুলিয়ারচরে বকেয়া পৌর কর মেলা উদ্বোধন: থাকছে ১৫% ছাড়

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৫% ছাড়ে বকেয়া কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন করা হয়েছে। ৯ মে পর্যন্ত এই মেলায় কর পরিশোধের বিশেষ সুযোগ পাবেন নাগরিকরা।

2026-05-03T18:34:36+00:00
2026-05-03T18:39:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলিয়ারচরে ১৫ শতাংশ ছাড়ে বকেয়া কর আদায়ে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৬:৩৯ পিএম  (ভিজিট : ৫৪)
কুলিয়ারচরে ১৫ শতাংশ ছাড়ে বকেয়া কর আদায়ে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন
X

কুলিয়ারচরে ১৫ শতাংশ ছাড়ে বকেয়া কর আদায়ে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড়ে সপ্তাহব্যাপী 'পৌর কর মেলা' শুরু হয়েছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় কুলিয়ারচর বাজারস্থ বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।

মেলার আহ্বায়ক ও উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, ১নং সদস্য মো. সাইয়ুম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন। এছাড়াও পৌরসভার কর নির্ধারক নারায়ন চন্দ্র ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, "পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা সচল রাখতে কর আদায় অপরিহার্য। নাগরিকদের ওপর চাপ না দিয়ে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ দিতেই এই মেলার আয়োজন। ৩ মে থেকে ৯ মে পর্যন্ত অফিস চলাকালীন ১৫ শতাংশ ছাড়ে বকেয়া কর পরিশোধ করা যাবে।" তিনি আরও জানান, সর্বোচ্চ করদাতাকে পুরস্কৃত করা হবে এবং মেলায় আগতদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ৮ হাজার ১৪২টি হোল্ডিংয়ে বকেয়া করের পরিমাণ ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৩৬২ টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ধার্যকৃত করসহ মোট অনাদায়ী করের পরিমাণ ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩১৭ টাকা।

মেলায় ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বকেয়া কর পরিশোধ করলে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে চলতি অর্থবছরের করের ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী (প্রথম কোয়ার্টারে ১০%, দ্বিতীয়টিতে ৭.৫০% ও তৃতীয়টিতে ৫% ছাড়) কর গ্রহণ করা হবে।




  বিষয়:   কুলিয়ারচর পৌরসভা  পৌর কর মেলা  বকেয়া কর মওকুফ  কিশোরগঞ্জ সংবাদ  মো. ইয়াসিন খন্দকার  কর মেলা ২০২৬। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy