স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকা

2026-05-04T15:59:59+00:00
2026-05-04T15:59:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৩১)
চান্দিনা থানা
X

চান্দিনা থানা

চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকা ৪ যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার (৩ মে) রাতে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩২) জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৫) এবং শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১)।

চান্দিনা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি পাশের বরুড়া উপজেলা থেকে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন অটোরিকশায় চড়ে। রাত ১০টার দিকে চান্দিনার কামাখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে এলে মোটরসাইকেলে তিন যুবক এসে তাদের পথরোধ করে। এসময় তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। পরে ওই তিনজন ফোন করে আরও দুজনকে আনেন। তারা কয়েকজন ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে ভুক্তভোগী পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এসময় ভুক্তভোগীর স্বামীকে অন্ধকারে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কামাখোলা এলাকায় ভোরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনায় পাঁচজন জড়িত ছিল। আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy