আখাউড়ায় সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে প্রকৃত কৃষকের নিকট থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (৪ মে)

2026-05-04T16:39:03+00:00
2026-05-04T16:39:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৩৪২)
আখাউড়ায় সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন
X

আখাউড়ায় সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে প্রকৃত কৃষকের নিকট থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার তামান্না ইসলাম,সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস,কৃষক প্রতিনিধি সোহাগ খাঁন প্রমুখ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন হিসেবে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ মে: টন ধান সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে পারবেন। প্রথম দিন দেবগ্রামের কৃষক খোকন মিয়ার কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে। ৩ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত ধান উৎপাদনকারী ৮৯০ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, আমরা আশা করি নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রার পরে কেউ আসলে আর ধান নেওয়ার সুযোগ থাকবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy