কলাবাগানের আড়ালে গোপনে বৃদ্ধের গাঁজা চাষ!

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ সুরত আলী (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩ মে) রাতে

2026-05-04T17:34:15+00:00
2026-05-04T17:38:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কলাবাগানের আড়ালে গোপনে বৃদ্ধের গাঁজা চাষ!
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৫০)
গ্রেফতার মোঃ সুরত আলী
X

গ্রেফতার মোঃ সুরত আলী

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ সুরত আলী (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) রাতে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পুলিশ উপজেলার কলাপাড়া পূর্বপাড়া এলাকায় কলাবাগানে এ অভিযান করে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার মৃত মাইনুদ্দিনের পুত্র। এ সময় তার কাছ থেকে ছোট-বড় মিলিয়ে ৬টি গাঁজা গাছের প্রায় ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ নিজের কলাবাগানে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের ছাড় দেওয়া হবে না। নকলাকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy