দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদ জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬)

2026-05-04T18:10:13+00:00
2026-05-04T18:10:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদ জব্দ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১৮৫)
আটক ব্যবসায়ী
X

আটক ব্যবসায়ী

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।

আটক শফিকুল ইসলাম পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।

সোমবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ। তিনি জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়নের পূর্ব মাকরাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তির হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মধ্যে ‘ম্যাকডুয়েলস লাক্সারী ব্লেন্ডেড হুইসকি’ ও ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ রয়েছে।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা  করছি।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy