জনগণের স্বার্থ রক্ষা আমার পবিত্র দায়িত্ব: এস.এম.ফয়সল এমপি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা আমার কাছে একটি পবিত্র দায়িত্ব। রাজনীতির

2026-05-04T20:58:40+00:00
2026-05-04T20:58:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণের স্বার্থ রক্ষা আমার পবিত্র দায়িত্ব: এস.এম.ফয়সল এমপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২৫৬)
এস.এম.ফয়সল এমপি
X

এস.এম.ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা আমার কাছে একটি পবিত্র দায়িত্ব। রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন এবং সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। শান্তিতে বসবাস করতে পারে সেজন্য এলাকা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মামলা বাণিজ্য প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাই বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি সোমবার দুপুরে মাধবপুর উপজেলা ও বিএনপি আয়োজিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কর্টন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পারভেজ হোসেন চৌধুরী, মীর খুরশেদ আলম, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাসুকুর রহমান, চৌধুরী ফজলে ইমাম সুমন, যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, মঈন উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy