এবার চঞ্চল চৌধুরীর বিপরীতে নীলা

বিনোদন রিপোর্ট

বিনোদন

বর্তমান প্রজন্মের পরিচিত মুখ নীলাঞ্জনা নীলা সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে দুই

2026-05-05T10:59:18+00:00
2026-05-05T10:59:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার চঞ্চল চৌধুরীর বিপরীতে নীলা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বর্তমান প্রজন্মের পরিচিত মুখ নীলাঞ্জনা নীলা সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে দুই দাপুটে অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর বিপরীতে তার অভিনয় দর্শকদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। 

সম্প্রতি মোশাররফ করিমের বিপরীতে নীলা অভিনীত ‘গরীবের সুন্দরী বউ’ ও ‘স্যার ভার্সেস ম্যাডাম’ নাটক দুটি বেশ প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন ‘জামাইয়ের আবদার’ নাটকে। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এটি আগামী ঈদে গ্লোবাল টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।

গুণী এই দুই অভিনেতার সঙ্গে কাজ করা প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাই ও চঞ্চল ভাই দুজনেই এ দেশের অভিনয়জগতের উজ্জ্বল নক্ষত্র। তাদের সঙ্গে কাজ করা মানে নতুন কিছু শেখার সুযোগ পাওয়া। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ সাড়া পাচ্ছি। চঞ্চল ভাইয়ের সঙ্গেও শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার ছিল। আমি এই নাটক নিয়ে খুবই আশাবাদী।’

প্রসঙ্গত, ২০১৭ সালে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নীলার। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যামা কাব্য’। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও নীলাঞ্জনা নীলা শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy