ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সাতক্ষীরার তালার সন্তান জি.এম. আল মামুন অভি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই কমিটি অনুমোদন দেয়।

ইলিয়াস হোসেন, সাতক্ষীরা

সারাবাংলা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সাতক্ষীরার তালার সন্তান জি.এম. আল মামুন অভি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই কমিটি অনুমোদন দেয়।

2026-05-05T11:48:55+00:00
2026-05-05T11:55:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি
ইলিয়াস হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১১:৫৫ এএম  (ভিজিট : ২৮১)
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি
X

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন সাতক্ষীরার তালার কৃতি সন্তান জি.এম. আল মামুন অভি। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের খলিলনগর গ্রামের আইয়ুব আলী গাজী ও ফাতেমা বেগম দম্পতির সন্তান। ২০০৮ সালে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হওয়া অভি ২০১৪ সালে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এবং ২০১৬ সালে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১৩ সালে তালা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর সরকারি তিতুমীর কলেজ থেকে ২০১৮ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে সদালাপী ও মেধাবী এই ছাত্রনেতা তৃণমূল পর্যায়ে বেশ জনপ্রিয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অভি জানান, সংগঠনের আদর্শ বাস্তবায়নে তিনি রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। তার এই সাফল্যে নিজ এলাকা ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তৃণমূল নেতা-কর্মীরা আশা করছেন, অভিজ্ঞ ও সাহসী এই নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আগামীতে আরও সুসংগঠিত হবে।




  বিষয়:   ছাত্রদল  ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল  জি এম আল মামুন অভি  তালা সাতক্ষীরা  ছাত্র রাজনীতি  রাকিবুল ইসলাম রাকিব  নাসির উদ্দীন নাসির। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy