ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম সহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।সোমবার (৪ মে) রাতে উপজেলার

2026-05-05T13:09:46+00:00
2026-05-05T13:09:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ৬৫)
ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেপ্তার
X

ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম সহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি উপজেলার শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান জানান- সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ঘাটান্দি নতুনপাড়ার নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণকালে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় অন্যান্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় ৫/৭টি করে ডাকাতি, দস্যুতা ও চুরি মামলা রয়েছে।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের তালা ও গ্রীল কাটার ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy