ফের বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ

বিনোদন রিপোর্ট

বিনোদন

দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন আলোচিত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি তিনি নীরবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলে

2026-05-05T16:48:09+00:00
2026-05-05T16:48:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফের বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৪৬)
শাহ হুমায়রা সুবাহ
X

শাহ হুমায়রা সুবাহ

দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন আলোচিত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি তিনি নীরবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলে জানিয়েছেন নিজেই। সুবাহ জানান, কিছুদিন আগে তার বিয়ে সম্পন্ন হয়েছে। 

ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি এতদিন প্রকাশ করা সম্ভব হয়নি। জানা গেছে, তার স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত। তবে তার পারিবারিক শিকড় ঢাকায়।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুবাহ বলেন, শিগগিরই আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন। ইতোমধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

এর আগে ২০২১ সালের ৫ নভেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে গোপনে বিয়ে করেছিলেন সুবাহ। পরে সেই বিয়ের খবর প্রকাশ্যে এলে দুজনের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয়। একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ তোলেন তারা, যা শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গড়ায়। পরবর্তীতে ২০২২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরও আগে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় আসেন সুবাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সেই ঘটনার পরই তিনি ব্যাপকভাবে পরিচিতি পান।

একসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে যুক্ত ছিলেন সুবাহ। তবে ২০২৪ সালের পর তিনি নিজের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এনে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক হিসেবে পরিচয় দেন এবং জাতীয় নির্বাচনে দলটির পক্ষে প্রচারণায় অংশ নেন। 

এ নিয়ে তখন বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। নতুন জীবনের এই পথচলায় সহকর্মী ও ভক্তদের কাছ থেকে শুভকামনা পাচ্ছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy