রুদ্রনীল-হিরণের চমক, বড় ব্যবধানে হারলেন সোহম-সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে বিরাজ করে উত্তেজনা। গত রোববার রাত থেকেই ফলাফলের অপেক্ষায় প্রহর গুনতে থাকে পুরো রাজ্য। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার শুরুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংসে ও ভারতের কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে ব্যবধান কম দেখা যায়। পরে এ ব্যবধান বাড়তে থাকে।

2026-05-05T17:30:17+00:00
2026-05-05T17:30:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
রুদ্রনীল-হিরণের চমক, বড় ব্যবধানে হারলেন সোহম-সায়ন্তিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে বিরাজ করে উত্তেজনা। গত রোববার রাত থেকেই ফলাফলের অপেক্ষায় প্রহর গুনতে থাকে পুরো রাজ্য। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার শুরুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংসে ও ভারতের কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে ব্যবধান কম দেখা যায়। পরে এ ব্যবধান বাড়তে থাকে।

 বিভিন্ন রাজ্যে নির্বাচনে তারকা প্রার্থীদের অংশগ্রহণ এবার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাডুতে চলচ্চিত্র ও সংগীত জগতের জনপ্রিয় ব্যক্তিরা ভোটের লড়াইয়ে নামায় রাজনীতিতে নতুন জোয়ার আসে। ফলে ভোট গণনার প্রাথমিক ধাপে তাদের পারফরম্যান্স নিয়েও ছিল সবার আগ্রহ।

সর্বশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে, সব তারকা প্রার্থী সমান সাফল্য পাননি। পশ্চিমবঙ্গের একাধিক আসনে তারকা প্রার্থীরা তীর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। উত্তর চব্বিশ পরগনার বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের তুলনায় পিছিয়ে পড়েন। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী ও পরিচালক রাজ চক্রবর্তীও বিজেপির কৌস্তভ বাগচীর কাছে পিছিয়ে পড়েন। যদিও তিনি ২০২১ সালে এই আসনে জয় পেয়েছিলেন।

দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণে অভিনেত্রীদের লড়াইয়ে বিজেপির রূপা গাঙ্গুলি তৃণমূলের লাভলি মৈত্রের বিরুদ্ধে বিজয়ী হন। কলকাতার মানিকতলা আসনে তৃণমূলের শ্রেয়া পান্ডেও বিজেপির তাপস রায়ের তুলনায় পিছিয়ে পড়েন। অন্যদিকে, করিমপুর আসনে তৃণমূলের সোহম চক্রবর্তী হেরে গেছেন।

রাজারহাট-গোপালপুরে লোকশিল্পী অদিতি মুন্সী বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির চেয়ে পিছিয়ে যান। হাওড়ার শিবপুরে বিজেপির  রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে যান। এবার পিতৃভূমি থেকে ভোটে লড়েছেন এই অভিনেতা। ২০২১ সালে তিনি ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন। দ্বিতীয়বারের লড়াইয়ে ঘরের ছেলেকে নিরাশ করল না শিবপুরের জনতা।

তৃণমূল শিবিরের প্রতিদ্বন্দ্বী চিকিৎসক ও বালির বিদায়ী বিধায়ক রানা চট্টোপাধ্যায়কে ঘরের মাঠে হারালেন ‘রুডি’। তবে শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। টালিগঞ্জেও বিজেপির পাপিয়া অধিকারী তৃণমূলের অরূপ বিশ্বাসের তুলনায় পিছিয়ে আছেন।

তামিলনাডুতে পরিস্থিতি ভিন্ন। সেখানে থালাপতি বিজয়ের নতুন দল তামিলগা ভেটরি কাজাগম ভালো ফল করছে বলে ইঙ্গিত মিলছে। থালাপতি প্রতিদ্বন্দ্বিতা করা দুই আসনেই এগিয়ে আছেন এবং তাঁর দলও বহু আসনে লিড নিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। আসামে আবার অভিনেতা পৃথ্বীরাজ রাভা তেজপুর আসনে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, তারকা পরিচিতি সবসময় ভোটে সাফল্য এনে দেয় না, পশ্চিমবঙ্গের ফলাফল সেটিই দেখাচ্ছে। তবে তামিলনাড়তে তারকা প্রভাব রাজনৈতিক চিত্র বদলানোর ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলই নির্ধারণ করবে এই প্রবণতা কতটা স্থায়ী হয়।

সব মিলিয়ে প্রাথমিক গণনায় স্পষ্ট, এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। কেউ এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে বাকি রাউন্ডের গণনার ওপর। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ‘বাংলার মসনদ’ কার দখলে যাচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। তবে শেষ পর্যন্ত কারা জয়ী হন, সেদিকেই এখন নজর সবার। 





  বিষয়:   সোহম-সায়ন্তিকা  রুদ্রনীল-হিরণ  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy