যশোর শহরে যুবলীগের মিছিল, আটক এক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত

2026-05-06T11:28:25+00:00
2026-05-06T11:28:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর শহরে যুবলীগের মিছিল, আটক এক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৭৯)
যশোর শহরে যুবলীগের মিছিল, আটক এক
X

যশোর শহরে যুবলীগের মিছিল, আটক এক

যশোরে যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি করা হচ্ছে।

আর এ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কাঠালতলা রায়পাড়া এলাকার বজুল খলিফার ছেলে শাহাদৎকে আটক করে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এর আগে শহরের গরীবশাহ রোডে মিছিলের ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মঙ্গলবারও তাকে ওই মিছিলে দেখা গেছে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, তাকে ওই মামলায় বুধবার আদালতে সোপর্দ করা হবে।

দাবি করা হচ্ছে, শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মিছিলটির আয়োজন করেছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার আওয়ামী লীগ ও যুবলীগের ফেসবুক পেজে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে এ দাবি জানানো হয়েছে। এছাড়া বিপুল নিজেও তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy