এবার আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

অনলাইন ডেস্ক

বিনোদন

নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশের জন্য একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ফ্রান্স।

2026-05-06T15:02:49+00:00
2026-05-06T15:02:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশের জন্য একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ফ্রান্স। 

ব্রিটানিতে ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এ কর্মসূচির মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের লক্ষ্যে এ কার্যক্রম চালু করা হয়েছে। থিয়েটারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্স প্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব ডিপ্লোমা কোর্সের আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৯০ সালে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত কমনওয়েলথ লিটারেচার সেমিনারে হাবিব বাংলাদেশের প্রথম আফ্রিকান নাটক অনুবাদ ও নির্দেশনা দিয়েছিলেন। সেই সময় তার অপেরা-ধর্মী ‘জুলেখা ট্রিলজি’ ঢাকার শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে প্রশংসিত হয়েছিল।

তিন মাসব্যাপী এই অনলাইনভিত্তিক ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এ কর্মসূচিতে থাকছে নাট্যলেখন, নাট্যপাঠ, নির্দেশনা, অভিনয়, মঞ্চ ও আলো পরিকল্পনার ওপর প্রশিক্ষণ। কোর্স শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশে তিনটি প্রযোজনায় অংশ নেবেন।

তিনটি প্রযোজনায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা প্রথম প্রযোজনা শকুন্তলার কাহিনি অবলম্বনে একটি পৌরাণিক নাটকে অংশ নেবেন। 

দ্বিতীয় প্রযোজনাটি হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক, যেখানে সেনানিবাসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতা ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। এই নাটকের নাম হবে ‘জেড’।




  বিষয়:   শিল্প সংস্থা  বাংলাদেশ  জিয়াউর রহমান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy