কপালে যদি বিয়ে লেখা থাকে, আমি না চাইলেও হবে: প্রভা

অনলাইন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাসে বসবাস করছেন। বিদেশে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।

2026-05-06T15:38:48+00:00
2026-05-06T15:38:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কপালে যদি বিয়ে লেখা থাকে, আমি না চাইলেও হবে: প্রভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৯৯)
সাদিয়া জাহান প্রভা
X

সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাসে বসবাস করছেন। বিদেশে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। 

সম্প্রতি বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত হয়ে একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ভিডিওর শুরুতেই ভক্তদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন।

আপনার সাথে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারতো। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’ 

বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার ইচ্ছার বিষয় উল্লেখ করে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন।

একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’

নিজের জীবনের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি।

আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সাথেই ঠিক থাকতে হবে।’ সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন তোলার প্রবণতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়।

যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সেও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়। এমনকি যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এতো সন্দেহ কেন?’




  বিষয়:   জনপ্রিয়  বিয়ে  বিদেশে 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy