লন্ডনে রেইনবো উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

বিনোদন রিপোর্ট

বিনোদন

লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু

2026-05-06T15:51:52+00:00
2026-05-06T15:51:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লন্ডনে রেইনবো উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু হবে এ উৎসবের ২৭তম আসর, চলবে ২৩ মে পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। 

এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা। বাংলাদেশের অন্য সিনেমাগুলো হলো সোহেল রানা বয়াতির সিনেমা ‘নয়া মানুষ’, অভিনয়ে আশিষ খন্দকার, রওনক হাসান, মৌসুমী হামিদ; জোবায়দুর রহমান পরিচালিত ‘উড়াল’, অভিনয়ে মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র; অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, অভিনয়ে নাসিরউদ্দিন খান; আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, অভিনয়ে ববি বিশ্বাস, রকি খান প্রমুখ এবং জাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’; অভিনয়ে সাহানা রহমান সুমি, সাফানা নমনী।

নয়া মানুষের পরিচালক সোহেল রানা বয়াতি জানান, উৎসবের দ্বিতীয় দিনে লন্ডনের জেনেসি সিনেমা হলে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে নয়া মানুষ। পরিচালক বলেন, ‘নয়া মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়।

 আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছেন। বাংলাদেশের চলচ্চিত্র যখন কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে, তখন একজন চলচ্চিত্রকর্মী হিসেবে গর্ববোধ করি।’ আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy