ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া বিএনপি নেতা মো. জাকির হোসেন ফরাজির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

2026-05-06T16:57:29+00:00
2026-05-06T16:57:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৭৪)
ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
X

ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ভোলায় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া বিএনপি নেতা মো. জাকির হোসেন ফরাজির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার সমর্থকরা। 

এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা। 

বুধবার (৬ মে ) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার উপশহর বাংলা বাজার চত্বরে এ কর্মসূচি পালন করেন। জাকির হোসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক মো. জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে জাকিরের অনুসারীরা তাকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাই জাকিরের মুক্তির দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন। অভিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

ভোলা সদর থানার পরির্দশক (তদন্ত) মো জিয়াউদ্দিন জানান, স্থানীয় লোকজন সড়কে অবস্থান করার পর খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যান চলাচল স্বাভাবিক করেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy