ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

র‌্যাবের ওপর হামলার রেশ না কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় লুটপাটের অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশের উপর হামলা

2026-05-06T20:29:03+00:00
2026-05-06T20:29:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ১০৮)
ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
X

ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

র‌্যাবের ওপর হামলার রেশ না কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় লুটপাটের অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (৬ মে) বিকালে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রমতে জানা গেছে, ফতুল্লার দেওভোগ হাসেম বাগ এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই আশিক ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লুটপাটে বাধা দিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এসময় লুটপাট করে মালামাল গাড়িতে তোলার সময় আরো দুইজনকে আটক করা হয়। কিছুক্ষণ পর ফতুল্লা থানা এসআই আবু বাশার তার টিম ঘটনাস্থলে হাজির হয়। 

এমন সংবাদে সন্ত্রাসী জনির নেতৃত্বে এবং লুটপাটকারীদের বন্ধু-বান্ধব, সহযোগীরা জড়ো হয়ে পুলিশের উপর হামলা করে তাদের কাছে থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। তবে হামলাকারীরা বলছে তারা সন্ত্রাসী জনি টাকার বিনিময়ে মালামাল নিতে এসেছে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাশিপুর হাশেমবাগ এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ি দখলের উদ্দেশ্য সন্ত্রাসী জনি তার লোকজন দিয়ে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহ সহ কয়েকজন আটক করে। 

পরে সন্ত্রাসী জনির নেতৃত্বে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং পুলিশের কাছ থেকে যারা আসামী ছিনিয়ে নিয়ে গেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy