প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:২৫ পিএম (ভিজিট : ১৮৮)

X
খাদ্য সহায়তা বিতরণ
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের মোট ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এছাড়াও চরফ্যাশন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।