আলিয়া ভাটকে ঘিরে নতুন বিভ্রান্তি

বিনোদন ডেস্ক

বিনোদন

দুনিয়ার ফ্যাশনপ্রেমীরা অপেক্ষায় থাকেন মেট গালার জন্য। ফ্যাশন এখানে কেবল পোশাক নয় বরং গল্প বলার যেন শক্তিশালী মাধ্যম।

2026-05-07T16:50:43+00:00
2026-05-07T16:50:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলিয়া ভাটকে ঘিরে নতুন বিভ্রান্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৪৪)
আলিয়া ভাট
X

আলিয়া ভাট

দুনিয়ার ফ্যাশনপ্রেমীরা অপেক্ষায় থাকেন মেট গালার জন্য। ফ্যাশন এখানে কেবল পোশাক নয় বরং গল্প বলার যেন শক্তিশালী মাধ্যম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে মেটা গালার আসর। বিশ্বের আলোচিত তারকা আর ব্যক্তিত্বরা হাজির হন সেখানে।

 বিশেষ করে মেট গালা ঘিরে বলিউড ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল বাড়তি উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে আলিয়া ভাটের কিছু গ্ল্যামারাস ছবি। অনেকেই ভেবেছিলেন, আবারও মেট গালার লাল গালিচায় দেখা গেছে তাকে। কিন্তু বাস্তবটা ভিন্ন।

ভাইরাল হওয়া ছবিগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। আলিয়া ভাট এ বছর মেট গালায় অংশ নেননি। বর্তমানে তিনি শুটিং নিয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। একইভাবে প্রিয়াঙ্কা চোপড়াকেও ঘিরে ছড়ায় বিভ্রান্তি। তার ছবিও এআই দিয়ে তৈরি করা হয়েছিল। বাস্তবে তিনিও এবারের আয়োজনে অংশ নেননি। কারণ তিনি এস এস রাজামৌলি-এর আসন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত।

তবে ভারতের বেশ কয়েকজন তারকা এবারের আসরে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য করন জোহর, মণীশ মালহোত্রা, ঈশা আম্বানি, নাতাশা পুনাওয়ালা এবং অনন্যা বিরলা।

অন্যদিকে, আলিয়া ভাট ২০২৩ সালে প্রথমবার মেট গালায় অংশ নিয়ে নজর কাড়েন প্রবল গুরুং-এর ডিজাইন করা পার্ল-এম্বেলিশড গাউনে। আর ২০২৪ সালে সবিয়াসাচি মুখার্জির শাড়ি আধুনিক লুকে হাজির হয়ে প্রশংসা পান। অন্যদিকে দীপিকা পাড়ুকোন-এর উপস্থিতি নিয়েও গুঞ্জন ছিল। কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকায় শাহরুখ খান-এর সঙ্গে ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় অংশ নিতে পারেননি।

এছাড়াও চলটি বছরের মেট গালার সহ-সভাপতি ছিলেন বিয়ন্সে, নিকোল কিডম্যান, ভেনাস উইলিয়ামস এবং আনা উইনটুর। সব মিলিয়ে, মেট গালা ২০২৬ ছিল তারকাদের জমজমাট মিলনমেলা। তবে আলিয়া ভাটের ‘ফেরার’ খবরটি ছিল পুরোপুরি গুজব। মূলত এআই কারসাজিতেই তৈরি হয়েছিল সেই বিভ্রান্তি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy