নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত রাজের

অনলাইন ডেস্ক

বিনোদন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্যটিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাক তৃণমূল কংগ্রেসের

2026-05-08T16:26:10+00:00
2026-05-08T16:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত রাজের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৬৪)
রাজ চক্রবর্তী
X

রাজ চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্যটিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাক তৃণমূল কংগ্রেসের। এ নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে অংশগ্রহণ করেছিলেন চলচিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। 

যেখানে বিজেপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হারতে হয় তাকে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে বড় ইঙ্গিত দিলেন টলিউডের এই জনপ্রিয় পরিচালক।

এর আগে, গত সোমবার (৪ মে) ফল ঘোষণার দিন ব্যারাকপুরে উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজকে। এসময় তাকে লক্ষ্য করে কাদা ও গোবর ছোড়ার অভিযোগও পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিয়ে কোনোরকমে এলাকা ছাড়েন পরিচালক। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ। তিনি লিখেছেন, ‘জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ...’





  বিষয়:   ভারত  পশ্চিমবঙ্গ  নির্বাচন 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy