গাংনীতে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, চালক আটক

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে বালুবোঝাই অবৈধ লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে সানজিদা আক্তার কানসা নামে এক প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘাতক চালককে আটক করেছে পুলিশ।

2026-05-09T13:00:00+00:00
2026-05-09T13:00:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু, চালক আটক
গাংনী(মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনীতে রাস্তা পারাপারের সময় বালুবোঝাই লাটাহাম্বারের (অবৈধ যান) চাকায় পিষ্ট হয়ে সানজিদা আক্তার কানসা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৯ মে) সকাল পৌনে ১১টার দিকে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, তেঁতুলবাড়িয়া থেকে আসা দ্রুতগতির একটি লাটাহাম্বার শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক সাব্বির হোসেন পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




  বিষয়:   গাংনী সড়ক দুর্ঘটনা  মেহেরপুর সংবাদ  লাটাহাম্বার দুর্ঘটনা  করমদি স্কুলছাত্রী মৃত্যু  গাংনী থানা পুলিশ। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy