মতলবের কলাকান্দা ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্সের উদ্বোধন

মতলব চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মতলব উত্তর ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের অভিযোগ বক্স উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৮ মে) বিকেলে আসর নামাজের পর

2026-05-09T14:09:00+00:00
2026-05-09T14:13:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মতলবের কলাকান্দা ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্সের উদ্বোধন
মতলব চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ২:১৩ পিএম  (ভিজিট : ৮৮)
মতলবের কলাকান্দা ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্সের উদ্বোধন
X

মতলবের কলাকান্দা ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্সের উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর  ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের অভিযোগ বক্স  উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে  আসর নামাজের পর অভিযোগ বক্স উদ্বোধন করেন করলেন বীট পুলিশের দায়িত্বে থাকা এসআই রেজাউল করিম, কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহাসিন বেপারীর সঞ্চালনায় ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম।

সভাপতি আব্দুল মান্নান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য  কাজ করেছেন। ৬নং কলাকান্দা ইউনিয়নে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও অনিয়ম দেখতে পান সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাক্সে অভিযোগ দিন, আমরা সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ও কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেউদ্দিন মোল্লা, সমাজসেবক ডাক্তার আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশের অতি আলামিন দেওয়ান, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মুসলিম প্রদান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মাল, ছাত্রদলের সাবেক সভাপতি জসীমউদ্দীন, উপজেলা ছাত্রদলের মিজানুর রহমান ঢালী, আহ্বায়ক আবুল খায়ের রানা,আরো উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন আনোয়ার হোসেন, মোস্তফা বেপারী ফয়েজ তাতে আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy