ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি

ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায়গোলাপনগরে জিয়া খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংরক্ষিত মহিলা আসনের (বৃহত্তর কুষ্টিয়া -মেহেরপুর-চুয়াডাঙ্গা)

2026-05-10T11:43:36+00:00
2026-05-10T11:43:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি
ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ৯৯)
ভেড়ামারায় জিয়া খাল খনন কাজের উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি
X

ভেড়ামারায় জিয়া খাল খনন কাজের উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি

কুষ্টিয়ার ভেড়ামারায় গোলাপনগরে জিয়া খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংরক্ষিত মহিলা আসনের (বৃহত্তর কুষ্টিয়া -মেহেরপুর-চুয়াডাঙ্গা) সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিন

শনিবার দুপুরে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরে জিয়া খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকের কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও জিয়া খাল খনন হওয়ায় কৃষকরা খুশি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলি, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ৬০০ মিটার খাল পুনঃখনন করা হবে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি সেচব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy