বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে ৭০ পিস ইয়াবাসহ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুই মাদক

2026-05-10T15:19:25+00:00
2026-05-10T15:19:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৭২)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি
X

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি

চট্টগ্রামের বাঁশখালীতে ৭০ পিস ইয়াবাসহ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইলশা এলাকার বকশি হামিদের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদককারবারি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত: মো. মিনার চৌধুরী প্রকাশ ইমন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও আকিব হোসেন একই এলাকার নুরুল হকের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইলশা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।'






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy