এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রেক্ষাগৃহে টানা সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। শুক্রবার সিনেমাটি মুক্তির ৫০ দিন

2026-05-10T15:44:22+00:00
2026-05-10T15:44:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রেক্ষাগৃহে টানা সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। শুক্রবার সিনেমাটি মুক্তির ৫০ দিন পূর্ণ করেছে। বড় পর্দায় আলোচনার ঝড় তোলার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির হতে যাচ্ছে সিনেমাটি। আগামী ১৪ মে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে। তবে ওটিটি সংস্করণে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড আনসিন)’।

বিশেষ বিষয় হলো, ওটিটি সংস্করণটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণের চেয়ে কিছুটা দীর্ঘ। সিনেমা হলের সংস্করণের দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৪৯ মিনিট ৬ সেকেন্ড, আর নেটফ্লিক্স সংস্করণের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫২ মিনিট। ফলে দর্শকরা প্রায় তিন মিনিটের অতিরিক্ত ও অদেখা দৃশ্য দেখতে পারবেন। 

আদিত্য ধরের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। প্রধান চরিত্রে রয়েছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপাল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সারা অর্জুন ও রাকেশ বেদীকে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তারই ধারাবাহিকতায় সিক্যুয়াল ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন সাফল্যের নজির গড়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy