লাইফ সাপোর্টে কারিনা কায়সার

বিনোদন রিপোর্ট

বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার

2026-05-10T15:49:40+00:00
2026-05-10T15:49:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাইফ সাপোর্টে কারিনা কায়সার
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৭২)
কারিনা কায়সার
X

কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ ও কারিনার বন্ধু কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। 

তারা জানান, হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে। কামরুন নাহার ডানা জানান, এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন কারিনা। কয়েক দিন আগে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, কারিনার লিভার ড্যামেজ হয়েছে। এ ছাড়া হেপাটাইটিস এ এবং ই-তেও আক্রান্ত। শুক্রবার রাতে কারিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

কামরুন নাহার ডানা বলেন, এক সপ্তাহ ধরে ওর জ্বর ছিল। বারবার করে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও গুরুত্ব দিচ্ছিল না। এর মধ্যে বাসায় অচেতন হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, সে হেপাটাইসিসে আক্রান্ত এবং লিভার ফেইল করেছে। শুক্রবার লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে কারিনাকে। চেষ্টা করা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার।

কারিনা কায়সারের জন্য সবার দোয়া চেয়েছেন তার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘কারিনার আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। 

সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ কনটেন্ট ক্রিয়েশন এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয়ও করেছেন কারিনা। রেজাউর রহমানের ‘৩৬ ২৪ ৩৬’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy