ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।আজ রোববার

2026-05-10T16:00:25+00:00
2026-05-10T16:00:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১১৪)
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
X

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

আজ রোববার দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর)–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

শনিবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার নারীর নাম নাজমা (৪৩)। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে নাজমাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাজমার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy